ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। এই দেশ প্রাকৃতিক সম্পদ ও বিপুল জনসম্পদে সমৃদ্ধ। এখানে এক সময় ছিল ফসল ভরা মাঠ, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ আর কৃষক ভাইদের অম্লান হাসি। পরষ্পর সোহার্দ্য, সম্প্রীতি, স্নেহ-ভালবাসায় মানুষের মন ছিল আনন্দে ভরপুর। কিন্তু আমরা আমাদের অদক্ষতা, অযোগ্যতা ও অব্যবস্থাপনার কারণে ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ন্যায় মৌলিক অধিকার হতে বঞ্চিত। সমৃদ্ধ অর্থনৈতিক কাঠামো গড়তে এবং আমাদের মৌলিক অধিকারের নিশ্চয়তা বিধান করতে প্রয়োজন সুচিন্তিত পরিকল্পনা ও সুদূর প্রসারী চিন্তা ভাবনা। মূলধনের সঠিক যোগানের পাশাপাশি কর্মদক্ষতা ও সততার মাধ্যমেই কেবল সম্ভব একটি মহৎ উদ্দেশ্য সাধন। সৃষ্টির সেরা মানুষ তাঁর শ্রেষ্ঠত্বের মর্যাদা রক্ষার জন্য হালাল জীবিকার অনুসন্ধান অত্যাবশ্যক। যার সিংহ ভাগই রয়েছে ব্যবসার মধ্যে। যা কর্মসংস্থানমূলক অর্থনৈতিক অবকাঠামোর নিশ্চয়তা দিতে পারে। এর মাধ্যমে ঘুছবে বেকারত্ব, সমৃদ্ধ হবে দেশের অর্থনৈতিক কার্যক্রম, বন্ধ হয়ে আসবে সামাজিক বিশৃংখলা ও অস্থিতিশীলতা। আয়তনে ক্ষুদ্র হলেও সম্পদ ও অপার সম্ভাবনার দেশ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। ব্যবসা, বানিজ্যে, কৃষি ও শিল্পে অগ্রগতির মাধ্যমে বিশ্ব দরবারে আত্ননির্ভরশীল, মর্যাদাবান ও উন্নত জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার প্রত্যয় আমাদের সকলের। বর্তমান প্রতিযোগীতামূলক বিশ্বে ব্যবসা, বানিজ্যে ও শিল্পখাতে বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখী। যার ফলশ্রুতিতে একক ভাবে বৃহৎ কোন প্রকল্প বাস্তবায়ন করা অনেক ক্ষেত্রেই সম্ভব নয়।
পুঁজিবাদী অর্থনীতি আজকের বিশ্বের প্রধান চালিকা শক্তি। প্রচলিত অর্থনীতির ভিত্তি সুদ অথচ আল্লাহ পবিত্র কোরআনে সু-স্পষ্ট ভাবে ঘোষনা করেছেন “তোমাদের জন্য ব্যবসাকে হালাল আর সুদকে করা হয়েছে হারাম”। রিজিকের বরকতময় পথ হলো ব্যবসা ।এ বরকতময় পথে রয়েছে কন্টকময় ঝুঁকির পর্বত । আর এই পর্বতের চূঁড়া অতিক্রমের জন্য প্রয়োজন সৎ ও সাহসী প্রচেষ্টা ।আমাদের এই সম্মিলিত সাহসী উদ্যোগের নাম “রয়েল মিশন বহুমুখী সমবায় সমিতি লি:”। তাই একটি পরিকল্পিত নীতিমালার মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজিগুলোর সমন্বিত রূপ দেয়া ও সুদমুক্ত ইসলামী শরীয়াহ ভিত্তিক ব্যবসা পরিচালনার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যাদি সম্পাদন করা এবং পুঁজির যোগান, বিনিয়োগ ও উৎপাদনমুখী প্রকল্প গ্রহণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের মহান লক্ষ্য নিয়ে সম্পূর্ণ ভিন্ন অংগিকে গড়ে উঠেছে “রয়েল মিশন বহুমুখী সমবায় সমিতি লি:”।
সততা,আমানতদারীতা,কর্মস্পৃহা ও নিষ্ঠাই হবে আমাদের ব্যবসার আসল মূলধন।যা অমাদেরকে করবে অন্যদের চেয়ে ব্যাতিক্রম, ইনশাল্লাহ ।