রয়েল মিশন পরিবারে স্বাগতম

আমাদের কথা

বসবাসের জন্য এক খন্ড জমি নিজের একটি আপন পরিবেশে নির্বিঘ্নে ও নিরাপদে বসবাস প্রতিটি মানুষের শুধু আজন্ম আকাংখা, স্বপ্ন বা বিলাসিতা নয় বরং মৌলিক চাহিদা। এটা এখন সময়ের দাবী। প্রাকৃতিক সৌন্দর্যে মনোমুগ্ধকর পরিবেশে সাধ্যের মধ্যে এক খন্ড জমির উপর নিরাপদ ও শান্তির আবাসন সকল মানুষের দীর্ঘ জীবনে সর্ব শ্রেষ্ঠ চাওয়া। নির্মল সবুজ দেশ বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকাকে ভালবেসে থাকতে চায় সকলেই। অপরিকল্পিত রাস্তা-ঘাট আর যত্রতত্র গড়ে উঠা বাড়ী ঘর এবং ক্রমবর্ধিষ্ণু জনগোষ্ঠীর ফলে ঢাকার পুরাতন আবাসিক এলাকা গুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। জরুরী প্রয়োজনে ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স সার্ভিস থেকে বঞ্চিত হতে হচ্ছে নগরবাসীকে। সীমাহীন যানজট আর যত্রতত্র ময়লা আবর্জনার ফলে মানুষের জীবন ওষ্ঠাগত। এই অবস্থায় পরিকল্পিত আবাসনের কোন বিকল্প নেই। রাজধানী ঢাকা তার পার্শ্ববর্তী এলাকা গাজীপুর ও নারায়রগঞ্জ জেলা নিয়ে বিস্তৃত হওয়ায় নতুন পরিচয়ে পরিচিতি ইতিমধ্যেই অর্জন করেছে। আর সেই অতি পরিচিত প্রাকৃতিক ভাবে উঁচু এলাকায় রয়েল মিশন ডেভেলপমেন্ট লি: গড়ে তুলেছে “রয়েল মিশন সিটি” নামে অত্যাধুনিক ও নয়নাভিরাম একটি আবাসিক প্রকল্প। সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা সহ কোলাহল মুক্ত,ভারসাম্যপূর্ণ পরিবেশ ও পরিকল্পিত “রয়েল মিশন সিটি” যা হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের স্বস্তির নিঃশ্বাস ফেলার একটি আপন ঠিকানা। শুধু আকাশ সমান স্বপ্ন নয় “রয়েল মিশন ডেভেলপমেন্ট লি:” আপনাকে দিচ্ছে আপনার সুখের নীড় গড়তে –স্বল্প আয়ে ও অল্প বিনিয়োগে একখন্ড নিষ্কন্টক নির্ভেজাল জমি। যা হবে আপনার জন্য একটি রুচিশীল বৈচিত্রময় কাংখিত স্বপ্নীল আবাসন। “রয়েল মিশন সিটি” বিশ্বাসের একটি বীজ। আর এই নিষ্কন্টক জমিতে নিষ্কন্টক বিশ্বাস, আন্তরিকতা ও প্রতিশ্রুতিকে অবলম্বন করেই আস্থার সাথে আমাদের যাত্রা শুরু। “রয়েল মিশন সিটি” - আস্থার স্থপতি, একটি নাম ও একটি বিশ্বাস।